Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৬৭

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেনঃ আমি সালিম ইবনু আবদুল্লাহ (রাঃ)-কে রাস্তার বিশেষ স্থান অনুসন্ধান করে সে সব স্থানে সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছি এবং তিনি বর্ণনা করতেন যে, তাঁর পিতাও এসব স্থানে সালাত আদায় করতেন। আর তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব স্থানে সালাত আদায় করতে দেখেছেন। মূসা ইবনু উকবা (রহঃ) বলেনঃ নাফি (রহঃ)-ও আমার কাছে ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি সেসব স্থানে সালাত আদায় করতেন। তারপর আমি সালিম (রহঃ) কে জিজ্ঞাসা করি। আমার জানামতে তিনিও সেসব স্থানে সালাত আদায়ের ব্যাপারে নাফী (রহঃ) এর সাথে একমত পোষণ করেছেন; তবে ’শারাফুর-রাওহা’ নামক স্থানের মসজিদের ব্যাপারে তাঁরা ভিন্ন মত প্রকাশ করেছেন।

ছবি বানান