Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৭৪

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

আবূ ওয়ায়িল (রহঃ) বলেন, আমরা একদিন সকালে আবদুল্লাহ‌ (রাঃ) এর কাছে গেলাম। একজন লোক বলল, গতকাল সকালে আমি মুফাস্‌সাল সূরা পাঠ করেছি। এ কথা শুনে আবদুল্লাহ‌ (রাঃ) বললেন, এত তাড়াতাড়ি পাঠ করা যেন কবিতা পাঠ করার মতো; অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঠ শুনেছি এবং তা আমার ভালভাবে স্মরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত সূরা পাঠ করতে আমি শুনেছি, তার সংখ্যা মুফাস্‌সাল হতে আঠারটি এবং ’আলিফ-লাম হামিম’ হতে দু’টি।

ছবি বানান