বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৯২
তিনি বলেন যে, তিনি এক ব্যাক্তিকে আয়াত পাঠ করতে শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেভাবে পাঠ করতে শুনতেন, তার থেকে ভিন্ন পদ্ধতিতে সে পাঠ করছিল। তখন ঐ ব্যাক্তিকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উভয়ই সঠিকভাবে পাঠ করেছ। সুতরাং এভাবে কুরআন পাঠ করতে থাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়ে গেছে তাদের পরস্পরের বিভেদের কারণে।