বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৯৫
তিনি বলেন, যখন আমি আবদুল্লাহ (রাঃ) এর সাথে ছিলাম, উসমান (রাঃ) তাঁর সাথে মিনাতে দেখা করে বলেন, হে আবদুর রহমান! আপনার কাছে আমার কিছু প্রয়োজন আছে। এরপর তারা উভয়েই এক পার্শ্বে গেলেন। তারপর উসমান (রাঃ) বললেন, হে আবদুর রহমান! আমি আপনার সাথে এমন একটি কুমারী মেয়ের শাদী দেব, যে আপনাকে আপনার অতীত দিনকে স্মরণ করিয়ে দিবে? আবদুল্লাহ যখন দেখলেন, তার এ শাদীর প্রয়োজন নেই তখন তিনি আমাকে ’হে আলকামা’ বলে ডাক দিলেন। আমি তাঁর কাছে গিয়ে বলতে শুনলাম, আপনি যখন আমাকে একথা বলেছেন (তখন আমার স্মরনে এর চেয়ে বড় কথা আসছে আর তা হচ্ছে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে যুবকের দল! তোমাদের মধ্যে যে শাদীর সামর্থ্য রাখে, সে যেন শাদী করে এবং যে শাদীর সামর্থ্য রাখে না, সে যেন ’রোযা’ পালন করে। কেননা, রোযা যৌন ক্ষমতাকে অবদমন করবে।