বু
বুখারী শরীফ - হাদীস নং ৪৭৭
তিনি বলেন, একদিন দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তাশরীফ আনলেন। তিনি ’বাতহা’ নামক স্থানে যোহর ও আসরের সালাত (নামায/নামাজ) দু’রাকা’আত করে আদায় করলেন। তখন তাঁর সামনে একটা লোহযুক্ত ছড়ি পুঁতে রাখা হয়েছিল। তিনি যখন উযূ (ওজু/অজু/অযু) করছিলেন, তখন সাহাবীগণ তাঁর উযূর পানি নিজেদের শরীরে (বরকতের জন্য) মাসেহ করতে লাগলো।