Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,৮৩৮

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

আবদুল আযীয ইবনু আবদুল্লাহ‌ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) উমর (রাঃ) থেকে শুনে বর্ণনা করেছেন যে, উমর (রাঃ) হাফসা (রাঃ) এর কাছে প্রবেশ করলেন এবং বললেন, হে আমার কন্যা! তার আচরণ-ব্যবহার দ্বারা বিভ্রান্ত হয়ো না, কারন সে তার সৌন্দর্য ও তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালবাসার কারণে গর্ব অনুভব করে। এ কথার দ্বারা তিনি আয়িশা (রাঃ) কে বুঝিয়েছিলেন। তিনি আরও বললেন, আমি এ ঘটনা আল্লাহর রাসূলের কাছে বললাম। তিনি এ কথা শুনে মুচকি হাসলেন।

ছবি বানান