Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,৮৪৮

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, “আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাক এবং কখন রাগান্বিত হও।” আমি বললাম, কি করে আপনি তা বুঝতে সক্ষম হন? তিনি বললেন, তুমি প্রসন্ন থাকলে বল, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রব-এর কসম! কিন্তু তুমি আমার প্রতি নারাজ থাকলে বল, না! ইবরাহীম (আলাইহিস সালাম) এর রব এর কসম! শুনে আমি বললাম, আপনি ঠিকই বলেছেন। আল্লাহর্‌ কসম, ইয়া রাসূলাল্লাহ! সে ক্ষেত্রে শুধু আপনার নাম মুবারক উচ্চারন করা থেকেই বিরত থাকি।

ছবি বানান