বুখারী শরীফ - হাদীস নং ৪৮৭
وَكَرِهَ عُثْمَانُ أَنْ يُسْتَقْبَلَ الرَّجُلُ وَهُوَ يُصَلِّي، وَإِنَّمَا هَذَا إِذَا اشْتَغَلَ بِهِ، فَأَمَّا إِذَا لَمْ يَشْتَغِلْ فَقَدْ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ مَا بَالَيْتُ إِنَّ الرَّجُلَ لاَ يَقْطَعُ صَلاَةَ الرَّجُلِ উসমান (রাঃ) সালাতরত অবস্থায় কাউকে সামনে রাখা মাকরূহ মনে করতেন। এ হুকুম তখনই প্রযোজ্য যখন তা মুসল্লীকে অন্যমনস্ক করে দেয়। কিন্তু যখন অন্যমনস্ক করে না, তখন যায়েদ ইবনে সাবিত (রাঃ) এর মতানুসারে কোন ক্ষতি নেই। তিনি বলেনঃ একজন আরেক জনের সালাত নষ্ট করতে পারে না। ৪৮৭। ইসমা’ঈল ইবনু খলীল (রহঃ) .... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, একবার তাঁর সামনে সালাত (নামায/নামাজ) নষ্টকারী জিনিসের আলোচনা করা হল। লোকেরা বললোঃ কুকুর, গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয়। আয়িশা (রাঃ) বললেনঃ তোমরা আমাদের কুকুরের সমান করে দিয়েছ! আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সালাত আদায় করেছেন আর আমি তাঁর ও কিবলার মাঝে চৌকির উপর কাত হয়ে শুয়ে থাকতাম। কোন কোন সময় আমার বের হওয়ার দরকার হতো এবং তাঁর সামনের দিকে যাওয়া অপছন্দ করতাম। এজন্য আমি চুপি চুপি সরে পড়তাম। আ’মাশ (রহঃ) আয়িশা (রাঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।