বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৮৭৭
তিনি বলেন আমি যুহরী (রহঃ) কে জিজ্ঞাসা করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সহধর্মিনা তার থেকে পরিত্রাণ চেয়েছিল? উত্তরে তিনি বললেনঃ উরওয়া আয়িশা (রাঃ) থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে, জাওনের কন্যাকে যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট (একটি ঘরে) পাঠানো হল আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল! আমি তোমার থেকে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো এক মহান সত্তার কাছে পানাহ চেয়েছ তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। আবূ আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন হাদীসটি হাজ্জাজ ইবনু আবূ মানী-ও বর্ণনা করেছেন, তার পিতামহ থেকে তিনি যুহরী থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়িশা (রাঃ) থেকে।