Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,৮৮৯

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনত জাহাশের নিকট কিছু বিলম্ব করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমি ও হাফসা পরামর্শত্রুমে ঠিক করলাম যে, আমাদের মধ্যে যার কাছেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, সেই যেন বলি আমি আপনার থেকে মাগাফীর এর গন্ধ পাচ্ছি। আপনি কি মাগাফীর খেয়েছেন। এরপর তিনি তাদের একজনের নিকট প্রবেশ করলে তিনি তাকে অনুরুপ বললেন। তিনি বললেনঃ বরং আমি যায়নাব বিনত জাহাশের নিকট মধু পান করেছি। আমি পুনঃ এ কাজ করব না। এ প্রসঙ্গেই অবর্তীর্ণ হয় (মহান আল্লাহর বানীঃ) হে নবী! এমন বস্তুকে হারাম করছেন কেন, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন .... যদি তোমরা উভয়ে আল্লাহর নিকট তাওবা কর পর্যন্ত। এখানে আয়িশা ও হাফসা (রাঃ) কে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর আল্লাহর বানীঃ যখন নবী তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন 'বরং আমি মধু পান করেছি' এ কথার প্রেক্ষিতে নাযিল হয়।

ছবি বানান