বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৮৯৬
তিনি বলেন, সাবিত ইবনু কায়স ইবনু শাম্মাস (রাঃ) এর স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ আমি সাবিতের ধর্ম ও চরিত্র সম্পর্কে কোন দোষ দিচ্ছি না। তবে আমি কুফরীর আশংকা করছি। রাসুসুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি তার বাগানটি ফেরৎ দিতে প্রস্তুত আছ? সে বললঃ হ্যাঁ। এরপর সে বাগানটি তাকে (তার স্বামীকে) ফিরিয়ে দিল। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে নির্দেশ দিলে, সে মহিলাকে পৃথক করে দিল।