বু
বুখারী শরীফ - হাদীস নং ৪৯০
তাঁর সামনে সালাত নষ্টকারী, কুকুর, গাধা ও মহিলা সম্বন্ধে আলোচনা চলছিল। আয়িশা (রাঃ) বললেনঃ তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছ? আল্লাহর কসম! আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছি। তখন আমি চৌকির উপরে তাঁর ও কিবলার মাঝখানে শায়িত ছিলাম। আমার প্রয়োজন হলে আমি উঠে বসা পছন্দ করতাম না। কেননা, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্ট হতে পারে। আমি তাঁর পায়ের পাশ দিয়ে চুপে চুপে বের হয়ে পড়তাম।