বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৯৬৬
তিনি বলেনঃ সাওরী (রহঃ) আমাকে জিজ্ঞাসা করলেনঃ কোন ব্যাক্তি তার পরিবারের জন্য বছরের বা বছরের কিছু অংশের খাদ্য সঞ্চয় করে রাখা সম্পর্কে আপনি কোন হাদীস শুনেছেন কি? মা’মার বলেনঃ তখন আমার কোন হাদীস স্মরণ হলো না। পরে একটি হাদীসের কথা আমার মনে পড়ল, বা ইবনু শিহাব যুহরী (রহঃ) মালিক ইবনু আওসের সূত্রে উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ নাযীরের খেজুর বিক্রি করে ফেলতেন এবং পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখতেন।