বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৯৮০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঋণগ্রস্ত কোন মৃত ব্যাক্তিকে (জানাযার জন্য) আনা হলে, তিনি জিজ্ঞাসা করতেনঃ সে কি ঋণ পরিশোধ করার মত অতিরিক্ত কিছু রেখে গেছে? যদি বলা হত যে, সে ঋণ পরিশোধ করার মত সম্পদ রেখে গেছে, তাহলে তিনি তার জানাযা পড়তেন। অন্যথায় তিনি মুসলিমদের বলতেনঃ তোমরা তোমাদের সাথীর জানাযা পড়। তারপর আল্লাহ যখন তার জন্য অসংখ্য বিজয়ের দ্বার খুলে দিলেন, তখন তিনি বললেনঃ আমি মুমিনদের নিজেদের চেয়েও বেশী ঘনিষ্ঠতর। সুতরাং মুমিনদের মধ্যে সে কেউ ঋণ রেখে মারা গেলে, তা পরিশোধ করার দায়িত্ব আমারই। আর যে ব্যাক্তি সম্পদ রেখে যাবে তা তার উত্তরাধিকারীবা পাবে।