বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৯৯৭
তার খালা উম্মে হাফীদ বিনত হারিস ইবনু হাযন (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পনির এবং দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) হাদিয়া দিলেন। তিনি এগুলো তার কাছে আনতে বললেন। তারপর এগুলো তার দস্তরখানে খাওয়া হল। তিনি অপছন্দনীয় মনে করে দব্বগুলো খেলেন না। যদি এগুলো হারাম হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হতো না। আর তিনি এগুলো খাওয়ার অনুমতিও দিতেন না।