Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,১৭৩

প্রায় ২ মিনিট · ২৩৪ শব্দ

তিনি উমর ইবনু খাত্তাব (রাঃ) এর সঙ্গে কুরবানীর ঈদের দিন ঈদগাহে হাযির ছিলেন। উমর (রাঃ) খুৎবার পুর্বে সালাত (নামায/নামাজ) আদায় করেন। এরপর সমবেত জনতার সামনে খুৎবা দেন। তখন তিনি বলেন হে লোক সকল! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঈদের দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। তন্মধ্যে একটি তো হল তোমাদের জন্য তোমাদের সিয়াম ভংগ করার দিন (অর্থাৎ ঈদুল ফিতর)। আর অপরটি হল এমন দিন যে দিন তোমরা তোমাদের কুরবানীর পশুর গোশত আহার করবে। আবূ উবায়দ বলেনঃ এরপর আমি উসমান ইবনু আফফান (রাঃ) এর সময়ও হাযির হয়েছি। সেদিন ছিল জুমুআর দিন। তিনি খুতবা দানের আগে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। এরপর তিনি খুতবা দিতে গিয়ে দাঁড়িয়ে বললেনঃ হে লোক সকল! এটি এমন দিন যে দিন তোমাদের জন্য দুটি ঈদ একত্রিত হয়ে গেছে। কাজেই তোমাদের মধ্যে আওয়ালী (মদিনার চার মাইল পূর্বে অবস্থিত একটি স্থানের নাম) এলাকার যে ব্যাক্তি জুমু আর সালাত (নামায/নামাজ) এর অপেক্ষা করতে ইচ্ছা করে সে যেন অপেক্ষা করে। আর যে ফিরে যেতে চায়, তার জন্য আমি অনুমতি দিলাম। আর উবায়দ বলেনঃ এরপর আমি ঈদগাহে হাযির হয়েছি আলী ইবনু আবূ তালিব (রাঃ) এর সময়ে তিনি খুতবার পূর্বে সালাত (নামায/নামাজ) আদায় করেন। এরপর লোকজনের উদ্দেশ্যে খুৎবা দেন। তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কুরবানীর পশুর গোশত তিন দিনের অধিক কাল খেতে নিষেধ করেছেন। মা’মার যুহরী আবূ উবায়দ (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত। হাদিস নং - ৫৫৭১, ৫৫৭২ ও ৫৫৭৩

ছবি বানান