বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,১৯৪
তিনি বলেন, আমি আসওয়াদকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কি উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করেছিলেন যে, কোন কোন পাত্রের মধ্যে ’নবীয’ তৈরী করা মাকরূহ। তিনি উত্তর করলেনঃ হ্যাঁ। আমি বলেছিলাম, হে উম্মুল মুমিনীন! কোন কোন পাত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয তৈরী করতে নিষেধ করেছেন? তখন তিনি বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্থাৎ আহলে বাইতকে দুব্বা ও মুযাফফাত নামক পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন। (ইবরাহীম বলেন) আমি বললাম আয়িশা (রাঃ) কি জার (মাটির কলসী) হানতাম (মাটির সবুজ পাত্র) নামক পাত্রের কথা উল্লেখ করেননি? তিনি বললেনঃ আমি যা শুনেছি কেবল তাই তোমাকে বর্ননা করেছি। আমি যা শুনি নাই তাও কি আমি তোমাদের কাছে বর্ণনা করবো?