বুখারী শরীফ - হাদীস নং ৫,৩৭৬
তিনি বলেনঃ আমি মাহারিব ইবনু দিসারের সাথে অশ্ব পৃষ্ঠে থাকা অবস্থায় সাক্ষাত করলাম। তখন তিনি বিচারালয়ের দিকে যাচ্ছিলেন, আমি তাকে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন, আমি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি অহংকার বশে কাপড় ঝুলিয়ে পরবে, তার দিকে আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না। আমি বললামঃ আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কি ইযাবের উল্লেখ করেছেন? তিনি বললেনঃ তিনি ইযার বা কামিস কোনটাই নির্দিষ্ট করে বলেননি। জাবালা ইবনু সুহায়ম, যায়েদ ইবনু আসলাম ও যায়েদ ইবনু আবদুল্লাহ ইবনু উমরের সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন আর লায়স, মূসা ইবনু উকবাও ’উমর ইবনু মুহাম্মদ নাফি (রহঃ) এর সুত্রে বর্ণনা করেছেন এবং কুদামা ইবনু মূসা সালিম (রহঃ) এর সুত্রে ইবনু উমর (রাঃ) থেকে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে جَرَّ ثَوْبَهُ বর্ণনা করেছেন।