Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৪৫০

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

তিনি বলেন, আনাস (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরেছেন কি না? তিনি বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে এশার সালাত (নামায/নামাজ) আদায়ে অর্ধরাত পর্যন্ত দেরী করেন। এরপর তিনি আমাদের মাঝে আসেন। আমি যেন তার আংটির চমক দেখতে পেলাম। তিনি বললেন লোকজন সালাত আদায় করে শুয়ে পড়েছে। আর যতক্ষন থেকে তোমরা সালাতের অপেক্ষায় রয়েছ, ততক্ষন তোমরা সালাতের মধ্যেই রয়েছ।

ছবি বানান