বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৪৫৪
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুপার একটি আংটি তৈরী করেন। সেটি তার হাতে ছিল। এরপর তা আবূ বকর (রাঃ) এর হাতে আসে। পরে তা উমর (রাঃ) এর হাতে আসে। এরপর তা উসমান (রাঃ) এর হাতে আসে। শেষকালে তা আরীস নামক এক কূপের মধ্যে পড়ে যায়। তাতে অংকিত ছিল ’مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ’।