বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৪৮৭
আমর ইবনু আলী (রহঃ) ... আনাস (রাঃ) ও আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’ পা ছিল গোশতবহুল। চেহারা ছিল সুন্দর। আমি তার পরে তার ন্যায় (কাউকে এমন সুন্দর) দেখিনি। হিশাম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’ পা ও হাতের দু’ কবজা গোশতে পরিপূর্ণ ছিল। আবূ হিলাল (রহঃ) ... আনাস (রাঃ) অথবা জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, দু টি কব্জা ও দুটি পা গোশতপূর্ণ ছিল। আমি তার পরে তার ন্যায় (কাউকে এত অধিক সুন্দর) দেখিনি। হাদিস নং ৫৯০৮, ৫৯০৯, ৫৯১০, ৫৯১১ ও ৫৯১২