বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৪৯১
তিনি বলেনঃ আমি জিজ্ঞাসা করলামঃ হে আল্লাহর রাসূল! লোকজনের কি হল, তারা তাদের উমরার ইহরাম খুলে ফেলেছে অথচ আপনি এখনও আপনার ইহরাম খুলেন নি। তিনি বললেনঃ আমি আমার মাথার চুল জড়ো করে রেখেছি এবং আমার হাদী (কুরবানীর পশু) কে কিলাদা পরিয়েছি। তাই তা যবেহ করার পূর্বে আমি ইহরাম খুলবো না।