বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৫১৪
তিনি বলেনঃ সৌন্দর্যের উদ্দেশ্যে যে সব নারী অংগ-প্রতংগে উল্কি উৎকীর্ণ করে যে সব নারী ভ্রু উপড়ে ফেলে এবং যেসব নারী দাঁত সরু করে দাঁতের মাঝে ফাক সৃষ্টি করে যা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়, তাদের উপর আবদুল্লাহ (ইবনু মাসউদ) লানত করেছেন। উম্মে ইয়াকুব বললঃ এ কেমন কথা? আবদুল্লাহ বললেনঃ আমি কেন তাকে লানত করবো না, যাকে আল্লাহর রাসূল লানত করেছেন এবং আল্লাহর কিতাবেও। উম্মে ইয়াকুব বললঃ আল্লাহর কসম! আমি সম্পূর্ণ কুরআন পড়েছি, কিন্তু এ কথা তো কোথাও পাইনি। তিনি বললেনঃ আল্লাহর কসম! তুমি যদি তা পড়তো তবে অবশ্যই পেতেঃ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا 'রাসূল তোমাদের কাছে যা এনেছেন তা গ্রহণ কর এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন কর।