বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৫২২
তিনি বলেন, উমর (রাঃ) এর নিকট এক মহিলাকে আনা হল। সে অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করতো। তিনি দাঁড়ালেন এবং বললেন, আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছি (তোমাদের মধ্যে) এমন কে আছে যে উল্কি উৎকীর্ন করা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছে? আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি দাঁড়িয়ে বললাম, হে আমীরুল মুমিনীন। আমি শুনেছি। তিনি বললেন, কি শুনেছ? আবূ হুরায়রা (রাঃ) বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মহিলারা যেন উল্কি উৎকীর্ন না করে এবং উল্কি উৎকীর্ণ না করায়।