Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৩৬

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

তিনি বলেন যে, (একবার) তিনি ছবিযুক্ত গদি খরিদ করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বাহির থেকে এসে) যখন তা দেখতে পেলেন, তখন দরজার উপর দাঁড়িয়ে গেলেন। (ভিতবে) প্রবেশ করলেন না। [আয়িশা (রাঃ)] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় অসন্তুষ্টির ভাব বুঝতে পারলেন। তখন তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ ও তার রাসুলের নিকট এ গুনাহ থেকে তাওবা করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ গদি কোত্থেকে? আয়িশা (রাঃ) বললেনঃ আপনার বসার ও স্থান দেওয়ার জন্য আমি এটি খরীদ করেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ এসব ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব দেওয়া হবে এবং তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর। তিনি আরো বললেনঃ যে ঘরে (প্রানীর) ছবি থাকে, সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করে না।

ছবি বানান