বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৩৮
তিনি বলেনঃ আমি ইবনু আব্বাস (রাঃ) এর নিকট ছিলাম। আর (উপস্থিত) লোকজন তার কাছে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছিল। কিন্তু (কোন কথার উত্তরেই) তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (হাদীস) উল্লেখ করছিলেন না। অবশেষে তাকে ছবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বললেনঃ আমি মুহাম্মদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যাক্তি দুনিয়ায় কোন প্রানীর ছবি নির্মাণ করে, কিয়ামতের দিন তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হবে ঐ ছবির মধ্যে রূহ দান করার জন্য। কিন্তু সে রূহ দান করতে পারবে না।