Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৪২

প্রায় ২ মিনিট · ১৬৩ শব্দ

তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে বসা ছিলাম। আমার ও তার মাঝে লাগামের রশির প্রান্তদেশ ভিন্ন অন্য কিছুই ছিল না। তিনি বললেনঃ মুআয! আমি বললামঃ হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তারপর কিছুক্ষন চললেন। পুনরায় বললেনঃ হে মু’আয! আমি বললাম হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তারপর আরও কিছুক্ষণ চললেন। আবার বললেনঃ হে মু’আয ইবনু জাবাল! আমি বললাম হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ তুমি জানো, বান্দার উপর আল্লাহর কী হক? আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভাল জানেন। তিনি বললেন বান্দার উপর আল্লাহর হক এই যে, তারা কেবল তারই ইবাদত করবে, অন্য কিছুকে তাঁর শরীক করবে না। এরপর কিছু সময় চললেন। তারপব বললেনঃ হে মু’আয ইবনু জাবাল! আমি বললামঃ হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ বান্দারা যখন তাদের দায়িত্বপালন করে, তখন আল্লাহর প্রতি বান্দাদের অধিকার কি তা জানো কি? আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভাল জানেন। তিনি বললেনঃ আল্লাহর উপর বান্দার অধিকার এই যে তিনি তাদের আযাব দিবেন না।

ছবি বানান