বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৭৫
তিনি বলেন আমি জিজ্ঞাসা করলামঃ হে আল্লাহর রাসুল! কোন গুনাহ সবচেয়ে বড়? তিনি বললেনঃ কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা, অথচ তিনই তোমাকে সৃষ্টি করেছেন। তিনি বললেনঃ তারপরে কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার সাথে খাবে, এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। তিনি বললেনঃ তারপরে কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা করা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার সত্যতা ঘোষণা করে নাযিল হলঃ আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহকে ডাকে না।