বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৮৩
তিনি বলেনঃ আমরা কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এলাম। তখন আমরা ছিলাম প্রায় সমবয়সী যুবক। বিশ দিন তার কাছে অমরা অবস্থান করলাম। তিনি বুঝতে পারলেন, আমরা আমাদের পরিবারবর্গের কাছে ফিরে যেতে উদগ্রীব হয়ে পড়েছি। যাদের আমরা বাড়িতে রেখে এসেছি। তাদের সম্পর্কে তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করলেন। আমরা তা তাকে অবহিত করলাম। তিনি ছিলেন কোমল হৃদয় ও দয়ালু তাই তিনি বললেনঃ তোমরা তোমাদের পবিবারবর্গের কাছে ফিরে যাও। তাদের (কুরআন) শিক্ষা দাও, (সৎ কাজের) আদেশ কর এবং যে ভাবে আমাকে সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছ ঠিক সেভাবে সালাত (নামায/নামাজ) আদায় কর। যখন সালাত (নামায/নামাজ) এর সময় হবে তখন তোমাদের একজন আযান দেবে এবং যে তোমাদের মধ্যে বড় সে ইমামতি করবে।