Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৮৫

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতে দাঁড়ান। আমরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলাম। এ সময় এক বেদুঈন সালাত (নামায/নামাজ) এর মধ্যে থেকেই বলে উঠলোঃ ইয়া আল্লাহ! আমার ও মুহাম্মদের উপর রহম করো এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর বেদুঈন লোকটিকে বললেনঃ তুমি একটি প্রশস্ত জিনিসকে অর্থাৎ আল্লাহর রহমতকে সংকুচিত করেছো।

ছবি বানান