বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৯৯
তিনি বলেন, ইয়াহুদীদের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ السَّامُ عَلَيْكُمْ তোমাদের উপর মৃত্যু আসুক। আয়িশা (রাঃ) বলেন, আমি এ কথার অর্থ বুঝলাম এবং বললামঃ وَعَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ তোমাদের উপরও মৃত্যু ও লানত আসুক। আয়িশা (রাঃ) বলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ থাম হে আয়িশা! আল্লাহ সকল কাজে নম্রতা ভালবাসেন। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! অপনি কি শোনেন নি তারা কি বলেছে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি বলেছি وَعَلَيْكُمْ এবং তোমাদের উপরও।