বু
বুখারী শরীফ - হাদীস নং ৫৬২
رَوَاهُ عُمَرُ وَابْنُ عُمَرَ وَأَبُو سَعِيدٍ وَأَبُو هُرَيْرَةَ উমর, ইবন উমর, আবু সাইদ ও আবু হুরাইরা (রাঃ) এ হাদিস বর্ণনা করেছেন। ৫৬২। আবূ নু’মান (রহঃ) ...... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার সঙ্গীদের যেভাবে সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছি সেভাবেই আমি সালাত আদায় করি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে সালাতের ইচ্ছা করা ব্যতীত রাতে বা দিনে যে কোন সময় কেউ সালাত আদায় করতে চাইলে আমি নিষেধ করি না।