Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৬৩৫

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এক ব্যাক্তির আলোচনা আসল। তখন একজন তার খুব প্রশাংসা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আফসোস তোমার প্রতি! তুমিতো তোমার সাথীর গলা কেটে ফেললে। এ কথাটি তিনি কয়েক বার বললেন। (তারপর তিনি বললেনঃ) যদি তোমাদের কারো প্রশংসা করতেই হয়, তবে সে যেন বলে, আমি তার সম্পর্কে এমন, এমন ধারণা করি, যদি তার এরূপ হওয়ার কাথা মনে করা হয়। তার প্রকৃত হিসাব গ্রহনকারীতো হলেন আল্লাহ আর আল্লাহর মুকাবিলায় কেউ কারো পবিত্রতা বর্ণনা করবে না।

ছবি বানান