Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৬৩৭

প্রায় ২ মিনিট · ২২৮ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত দিন এমন অবস্থায় অতিবাহিত করছিলেন যে তার খেয়াল হতো যেন তিনি তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, অথচ তিনি মিলিত হননি। আয়িশা (রাঃ) বলেন, এরপর তিনি আমাকে বললেনঃ হে আয়িশা! আমি যে ব্যাপারে জানতে চেয়েছিলাম, সে বিষয়ে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। (আমি স্বপে দেখলাম) আমার নিকট দুই ব্যাক্তি এলো। একজন বসলো আমার পায়ের কাছে এবং আরেক জন শিয়রে। পায়ের কাছে বসা বাক্তি শিয়রে বসা ব্যাক্তিকে জিজ্ঞাসা করলঃ এ ব্যাক্তির অবস্থা কি? সে বললঃ তাকে যাদু করা হয়েছে। সে আবার জিজ্ঞাসা করললঃ তাকে কে যাদু করেছে? সে বললঃ লাবীদ ইবনু আসাম। সে আবার জিজ্ঞাসা করলঃ কিসের মধ্যে? সে বললো নর খেজুর গাছের খোলার ভিতবে তাঁর চিরুনীর এক টুকরা ও আচড়ানো চুল পুরে দিয়ে ’যারওয়ান’ কুপের মধ্যে একটি পাথরের নীচে রেখেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সেখানে) গিয়ে দেখে বললেনঃ এ সেই কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেখানের খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কুপের পানি যেন মেহদী নিংড়ানো পানি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তা কুপ থেকে বের করা হলো। আয়িশা (রাঃ) বলেন, তখন আমি আরয করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি কেন অর্থাৎ এটি প্রকাশ করলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ তো আমাকে শিফা দান করেছেন, আর আমি মানুষের নিকট কারো কুকর্ম ছাড়ানো পছন্দ করি না। আয়িশা (রাঃ) বলেনঃ লাবীদ ইবনু আসাম ছিল ইয়াহুদীদের মিত্র বনূ যুরায়কের একব্যাক্তি।

ছবি বানান