বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৬৮৫
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দু’ব্যাক্তি পাগলামী করছিল। আমরাও তার কাছেই বসাছিলাম, তাদের একজন অপর জনকে এত রাগান্বিত হয়ে গালী দিচ্ছিল যে তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি একটি কালেমা জানি, যদি এ লোকটি তা পড়তো, তা হলে তার ক্রোধ চলে যেত। অর্থাৎ যদি লোকটি “আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজীম” পড়তো। তখন লোকেরা সে ব্যাক্তিকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তা কি তুমি শুনছো না? সে বললোঃ আমি নিশ্চয়ই পাগল নই।