Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৭১৯

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, একবার হাসসান ইবনু সাবিত (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মুশরিকদের নিন্দা করার অনুমতি চাইলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা হলে এ নিন্দা থেকে আমার বংশ মর্যাদা কিভাবে বাঁচাবে? তখন হাসসান (রাঃ) বললেনঃ আমি তাদের থেকে আপনাকে এমনভাবে বের করে দেব, যেভাবে মাখানো আটা থেকে চুল বের করে আনা হয়। রাবী উরওয়া বর্ননা করেন একদিন আমি আয়িশা (রাঃ) এর কাছে হাসসান (রাঃ) কে গালি দিতে শুরু করলাম তখন তিনি বললেনঃ তুমি তাকে গালমন্দ করো না। কারণ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ থেকে মুশরিকদের প্রতিরোধ করতেন।

ছবি বানান