বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৭৭৮
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হুদীগায়ক গোলাম ছিল। তাকে আনজাশা বলে ডাকা হতো। তার সুর ছিল মধুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হে আনজাশা! তুমি নম্রভাবে হাঁকাও, যেন কাচপাত্রগুলো ভেঙ্গে না ফেল। কাতাদা (রহঃ) বলেনঃ তিনি কাঁচপাত্রগুলো শব্দ দ্বারা মহিলাদের বুঝিয়েছেন।