বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৭৮০
মুহাম্মদ ইবনু সালাম (রহঃ) ... আয়িশা (রাঃ) বলেন, কয়েকজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গণকদের সম্বন্ধে জিজ্ঞাসা করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওটা কিছুই নয়। তারা আবার আরয করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন ওটা কিছু নয়। তারা আবার আরয করলো ইয়া রাসুলাল্লাহ! তারাতো কোন সময় এমন কথা বলে ফেলে, যা কাজে পরিনত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কথাটি জ্বীন থেকে প্রাপ্ত। জ্বীনেরা তা (আসমানের ফিরিশতাদের থেকে) ছোঁ মেরে নিয়ে এসে তাদের বন্ধু গণকদের কানে তুলে দেয়, যেভাবে তিনি তার বাচ্চাদের মুখে দানা তুলে দেয়। তারপর এ গণকরা এর সাথে আরও শতাধিক মিথ্যা কথা মিশিয়ে দেয়।