বুখারী শরীফ - হাদীস নং ৫৮৯
وَتَكَلَّمَ سُلَيْمَانُ بْنُ صُرَدٍ فِي أَذَانِهِ. وَقَالَ الْحَسَنُ لاَ بَأْسَ أَنْ يَضْحَكَ وَهْوَ يُؤَذِّنُ أَوْ يُقِيمُ সুলাইমান ইবন সুরাদ (রহঃ) আযানের মধ্যে কথা বলেছেন। হাসান বসরী (রহঃ) বলেন, আযান বা ইকামত দেওয়ার সময় হেঁসে ফেললে কোন দোষ নেই। ৫৮৯। মুসাদ্দাদ (রহঃ) ... আবদুল্লাহ ইব্ন হারিস (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার বর্ষণ সিক্ত দিনে ইব্ন আব্বাস (রাঃ) আমাদের উদ্দেশ্যে খুত্বা দিচ্ছিলেন। এ দিকে মুয়আয্যিন আযান দিতে গিয়ে যখনحَىَّ عَلَى الصَّلاَةِ এ পৌছল, তখন তিনি তাকে এ ঘোষণা দেওয়ার নির্দেশ দিলেন যে, লোকেরা যেন আবাসে (নিজ নিজ ঘরে) সালাত (নামায/নামাজ) আদায় করে নেয়। এতে লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। তখন ইব্ন আব্বাস (রাঃ) বললেন, তাঁর চাইতে যিনি অধিক উত্তম ছিলেন (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনিই এরূপ করেছেন। অবশ্য জুমু’আর সালাত ওয়াজিব। (তবে ওযরের কারণে নিজ আবাসে সালাত আদায় করার অনুমতি রয়েছে)।