Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৯৫৩

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেন, ইয়াহুদী সম্প্রদায়ের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম করার সময় বলতো 'আসসামু আলাইকা' (ধ্বংস তোমার প্রতি)। আয়িশা (রাঃ) তাদের এ বাক্যের কু-মতলব বুঝতে পেরে বললেন 'আলাইকুমুসসাম ওয়াললানত' (ধ্বংস তোমাদের প্রতিও লা’নত)। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়িশা থামো! আল্লাহ তা’আলা সমুদয় বিষয়েই নম্রতা পছন্দ করেন। আয়িশা (রাঃ) বললেন তারা কি বলেছে আপনি কি তা শুনেনি? তিনি বললেন, আমি তাদের প্রতি উত্তরে ’ওয়াআলাকুম’ বলেছি তা তুমি শুননি? আমি বলেছি তোমাদের উপর।

ছবি বানান