Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫৯৭

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

তিনি বলেন, মুয়ায্‌যিন যখন আযান দিত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগনের মধ্যে কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বের হওয়া পর্যন্ত (মসজিদের) স্তম্ভের কাছে গিয়ে দাঁড়াতেন এবং এ অবস্থায় মাগরিবের আগে দু’রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করতেন। অথচ মাগরিবের আযান ও ইকামতের মধ্যে কিছু (সময়) থাকত না। উসমান ইবনু জাবালা ও আবূ দাঊদ (রহঃ) শু’বা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, এ’দুয়ের মধ্যবর্তী ব্যবধান খুবই সামান্য হত।

ছবি বানান