বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৯৯০
তিনি বলেনঃ আমি উসমান ইবনু আফফান (রাঃ) এর কাছে উযূর পানি নিয়ে এলাম। তখন তিনি মাকায়িদ-এ বসা ছিলেন। তিনি উত্তমরুপে উযূ (ওজু/অজু/অযু) করলেন। তারপর তিনি বললেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ স্থানেই দেখেছি, তিনি উত্তমরুপে উযূ করলেন, এরপর তিনি বললেনঃ যে ব্যাক্তি এ উযূর মতো উযূ করবে, তারপর মসজিদে এসে দু’রাকাআত সালাত (নামায/নামাজ) আদায় করে সেখানে বসবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তিনি বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, তোমরা ধোকায় পড়ো না। ইমাম বুখারী বলেনঃ তিনি হুমরান ইবনু আবান।