Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,০২৩

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আয়িশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ননা করেন। তিনি বলেছেনঃ তোমরা ঠিক ঠিকভাবে মধ্যম পন্থায় আমল করতে থাক। আর সুসংবাদ নাও। কিন্তু (জেনে রেখো) কারো আমল তাকে জান্নাতে নেবে না। তারা বললেনঃ তবে কি আপনাকেও না? তিনি বললেনঃ আমাকেও না। তবে আল্লাহ তায়াআলা আমাকে মাগফিরাত ও রহমতে ঢেকে রেখেছেন। তিনি বলেছেনঃ এটিকে আমি ধারণা করছি আবূ নাযর ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। আফফান (রহঃ) ... আয়িশা (রাঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তোমরা সঠিকভাবে আমল কর আর সুসংবাদ নাও। মুহাজিদ বলেছেন, سَدِيدًا وَسَدَادًا অর্থ সত্য।

ছবি বানান