Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,০৬৮

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

ইসমাঈল (রহঃ) ... কাতাদা ইবনু রিবঈ আনসারী (রাঃ) বর্ণনা করেন। একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হল। তিনি তা দেখে বললেনঃ সে শান্তি প্রাপ্ত অথবা তার থেকে শাস্তিপ্রাপ্ত। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসুলাল্লাহ! ’মুস্তারিহ’ ও ’মুস্তারাহ মিনহু’ এর অর্থ কি? তিনি বললেনঃ মুমিন বান্দা মরে যাওয়ার পর দুনিয়ার কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে পৌছে শান্তি প্রাপ্ত হয়। আর গুনাহগার বান্দা মরে যাওয়ার পর তার আচার-আচরণ থেকে সকল মানুষ, শহর-বন্দর, গাছ-পালা ও প্রানীকূল শান্তিপ্রাপ্ত হয়।

ছবি বানান