বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,০৯৭
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এরপর ভয় প্রদর্শন করলেন এবং সেদিক থেকে মুখ ঘূরিয়ে নিলেন। আবার বললেনঃ তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এরপর ভয় প্রদর্শন করলেন এবং সেদিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। তিনি তিনবার এইরূপ করলেন। এমন কি আমরা মনে করতে লাগলাম যে তিনি বুঝি জাহান্নাম প্রত্যক্ষ করেছেন। এরপর আবার বললেনঃ তোমরা এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আর যদি তাও সম্ভব না হয় তবে উত্তম কথার দ্বারা হলেও (জাহান্নাম থেকে পরিত্রাণ গ্রহণ কর)।