Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,১১০

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেনঃ জান্নাতীরা জান্নাতের মাঝে তাদের কামরাসমূহ দেখতে পাবে, যেমন আকাশের মাঝে তোমরা তারকাসমূহ দেখতে পাও। (সনদান্তর্ভুক্ত) রাবী আবদুল আযীয বলেনঃ আমার পিতা বলেছেন যে, আমি এই হাদীসটি নুমান ইবনু আবূ আইয়্যাশকে বলেছি। অতঃপর তিনি বলেছেন, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই আবূ সাঈদকে এ হাদীস বর্ণনা করতে আমি শুনেছি। এবং এতে তিনি এটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন। যেরূপ অস্তমান তারকাকে আকাশের পুর্ব ও পশ্চিম প্রান্তে তোমরা দেখে থাক।

ছবি বানান