বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,১২৯
তিনি বলেনঃ আল কাওসার হচ্ছে- আল খায়রুল কাসীর বা অধিক কল্যাণ, যা আল্লাহ তা’আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করেছেন। রাবী আবূ বিশর বলেনঃ আমি সাঈদকে বললাম যে, লোকেরা তো মনে করে সেটি জান্নাতের একটা ঝর্না। তখন সাঈদ বললেনঃ এটা ঐ ঝর্ণা যা জান্নাতের মাঝে রয়েছে। তাতে আছে এমন কল্যাণ যা আল্লাহ তা’আলা তাঁকে প্রদান করেছেন।