বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,১৪০
তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাউযে কাওসারের আলোচলা করতে শুনেছি। এ প্রসঙ্গে তিনি বলেছেনঃ হাউযে কাওসার মদিনা এবং সানআ নামক স্থানের মধ্যকার দুরত্বের মতো। ইবনু আবূ আদী (রহঃ) ... হারিসা (রাঃ) (কিঞ্চিত) অধিক বর্ণনা করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ’হাউযে কাওসারের দূরত্ব মদিনা ও সানআর দূরত্ব তূল্য’ কথাটুকু শুনেছেন। তখন মুসতাওরিদ তাকে বললেন যে, আল আওয়ানী (রহঃ) বলেছেনঃ তা কি তুমি শুননি? তিনি বললেন, না। মুসতাওরিদ বললেনঃ এর পাত্রগুলো তারকারাজির ন্যায় পরিলক্ষিত হবে।