বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,২৮৪
তিনি বলেন, বনী লিহয়ান গোত্রের জনৈক মহিলার একটি ভ্রুণপাত সংক্রান্ত ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গোলাম বা দাসী প্রদানের নির্দেশ দিলেন। এরপর তিনি যে মহিলাটিকে নির্দেশ দিয়েছিলেন সে মারা গেল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিলেন, তার উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত সম্পত্তি তার পুত্রগণ ও স্বামীর জন্য। আর দিয়াত (গোলাম বা বাদী) তার আসাবার (নিকটতম আত্মীয়গণ) জন্য।