Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৩২০

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যাক্তিকে আনা হল, সে শরাব পান করেছিল। তিনি বললেন, একে তোমরা প্রহার কর। আবূ হুরায়রা (রাঃ) বলেন, তখন আমাদের মধ্যে কেউ হল তাকে হাত দিয়ে প্রহারকারী, কেউ হয় জুতা দিয়ে প্রহারকারী, আর কেউ হল কাপড় দিয়ে প্রহারকারী। যখন সে প্রত্যাবর্তন করল। কেউ তার সমন্ধে মন্তব্য করল যে, আল্লাহ তা’আলা তোমাকে লাঞ্চিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরুপ বলো না, শয়তানকে এর বিরুদ্ধে সাহায্য করো না।

ছবি বানান